ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৭
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে

মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রোববার রাঙামাটিতে পদযাত্রা কর্মসূচির সমাবেশে তিনি এ দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, আমরা পদযাত্রা নিয়ে প্রতিটি সম্প্রদায়, জাতিগোষ্ঠীর কাছে প্রত্যেক জনপদে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, অশান্তি জিইয়ে রেখে কিছু গোষ্ঠী নিজেদের সুবিধা ও স্বার্থ হাসিল করে নিতে চায়। আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না।

নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, মুজিববাদী সংবিধানে এ দেশের সব জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয়নি। তাই সেই সংবিধানের প্রতিবাদ করেছিলেন পার্বত্য অঞ্চলের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা। আমরা নতুন বাংলাদেশের নতুন সংবিধানে সব জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি চাই। এজন্য মুজিববাদী সংবিধান বাতিল করে সবার সংবিধান চাই।

সমাবেশে সারজিস আলম বলেন, আমরা দেখেছি রাষ্ট্র কাঠামোতে কোনো আমলা, কর্মকর্তা, কর্মচারী দুর্নীতি-অপরাধ করলে তাকে শাস্তিমূলক হিসেবে পাবত্য চট্টগ্রামে বদলি করা হয়। কিন্তু এতে সেই দুর্নীতিবাজরা পার্বত্য এলাকায় গিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। এটা হবে কেন? দুর্নীতিবাজ যেখানে যায় সেখানে অপরাধে জড়াবে। তাই তাকে আইনের আওতায় আনতে হবে। পাহাড়কে যাতে কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বক্তব্যে স্লোগান তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার। পাহাড় থেকে সমতলে লড়াই হবে একসঙ্গে। আমরা পাহাড় এবং সমতলে সব জাতিগোষ্ঠীর মানুষ সম্প্রীতি-সোহার্দ্য নিয়ে একত্রে বসবাস করতে চাই।

ডা. তাসনিম জারা বলেন, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা। সেখানে কোনো বৈষম্য থাকবে না। সবার অধিকার সংরক্ষিত থাকবে।

সামান্তা শারিমন বলেন, আমরা ধর্ম, জাতির বিভেদ করব না। প্রত্যেক ধর্ম, বর্ণ, জাতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে সেটাই আমাদের মূল লক্ষ্য।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!