ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৭
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

এতিমের টাকা চুরি করে খালেদা জিয়া জেলে

 
সৌরভ হাবিব-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা লুটপাট করেছেন। টাকা চুরি করে তিনি জেলে গেছেন। এখন চোরের জন্য বিএনপি আন্দোলন করছে। এতিমের টাকা চুরি না করতে কোরআন শরিফেও বলা আছে। অথচ এতিমের টাকা তারা মেরে খেয়েছেন। তারই সাজা ভোগ করছেন বিএনপি নেত্রী। যিনি এতিমের টাকার লোভ সামলাতে পারেন না, তিনি দেশকে কী দেবেন?’

বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল পৌনে ৪টায় প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছে ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও নয়টির ভিত্তিফলক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি মানুষের কল্যাণ করতে পারে না। লুটপাট করে খেতে পারে। আজ খালেদা গ্রেপ্তার হয়েছে। কেন গ্রেপ্তার হয়েছে? এতিমের টাকা লুটপাট করেছে। ১৯৯১ সালে এতিমখানা করবে বলে বিদেশ থেকে টাকা এনেছে। সেই এতিমখানা কোথায়? কেউ এতিমখানার ঠিকানা জানে না! এতিমখানার নামে টাকা এনে নয়ছয় করে লুটপাট করে খেয়েছে। ২৭ বছর পর এসে এখন বলে— টাকা তো আছে, সুদে-আসলে বেড়েছে। এতিমের টাকা এতিমের হাতে যায়নি। বিএনপি তা লুটপাট করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন পাঁচবার দুর্নীতিতে তারা দেশকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা পাচার করেছে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!