ফেনী
মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৯
, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে নিরপেক্ষতার প্রশ্নে সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না ধানের শীষ জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাবো মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা

লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিনের তিন দফা দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হবে।

আন্দোলন সফল করতে বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতারা বুধবার ঢাকায় এক প্রস্তুতি সভা করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাঁচটি সংগঠন একযোগে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে কর্মসূচি পালন করবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ছয়টি সংগঠনও আন্দোলনে সংহতি জানিয়েছে।

সহকারী শিক্ষকদের তিনটি প্রধান দাবি হলো- ১০ম গ্রেডে বেতন প্রদান, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!