ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৮
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দুই বছর ধরে প্রবাসী হয়েও উপজেলা ছাত্রদলের আহবায়ক পদে বহাল!

ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ মাইনুল দলের দুরবস্থা দেখে জীবিকার তাগিদে প্রবাসে চলে যায় কিন্তু দীর্ঘ দিন ধরে প্রবাসে থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিলেও তার পদ এখনও বহাল রেখেছে সংগঠনটি।ফলে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করলেও প্রভাবশালীদের অনুসারী হওয়ায় প্রবাসী এ নেতার পদ বহাল রেখে দেয় বলে জানা গেছে।

দলীয় সুত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মে সোনাগাজী উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।কমিটিকে ৬০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করারও নির্দেশনা দেওয়া হয়।এর কিছুদিন পরেই প্রবাসে চলে যান আহবায়ক মোহাম্মদ মাইনুল।তখন থেকে সাংগঠনিক নেতৃত্ব শুন্য হওয়ায় নেতাকর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করার পরেও শীর্ষ নেতৃবৃন্দ এ যাবত পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠে।এতে করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও বিগত দিনে আন্দোলন সংগ্রামে এর প্রভাব পরিলক্ষিত হয় বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

ইকবাল করিম নামে তৃণমূলের এক ছাত্রদলের কর্মী জানান,কমিটি গঠন করার সময় ত্যাগীদের মূল্যায়ন না করে নেতাদের অনুসারীদের নিয়ে পকেট কমিটি করা হয়। ফলে প্রবাসে চলে গেলেও তাদের পদ বহাল থেকে যায়।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, সোনাগাজী উপজেলা আহবায়কসহ যেসব ইউনিটের নেতৃবৃন্দ প্রবাসে চলে গিয়েছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।কেননা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!