ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৮
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে শুক্রবার সর্বোচ্চ ৫৯ মি: বৃষ্টি হয়েছে

সপ্তাহজুড়ে থাকবে বজ্র-বৃষ্টি

দেশের সব বিভাগে চলতি সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রোববার থেকে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী কয়েক দিন সারা দেশে বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে। সেটা ৮ মে পর্যন্ত অব্যাহত থাকবে। আজ দুপুরে এক স্থানে বৃষ্টি আবার বিকেলে অন্য স্থানে বৃষ্টি, এমনটা হতে পারে। তবে ৮ ও ৯ মে থেকে বৃষ্টি কমে গিয়ে দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি।

আবহাওয়া অধিদপ্তরের দৈনিক বুলেটিনের তথ্যমতে, গত শুক্রবার সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়িতে। ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!