ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ২০১৮-এর রাতের ভোটের প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির করা মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে আদালতে এ দায় স্বীকার করেন তিনি।

মঙ্গলবার রিমান্ড শেষে নুরুল হুদা আদালতে হাজির করা হয়। এরপর তাকে দুপুর ২টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতের তেলা হয়।

এ সময় আসামি ‘স্বেচ্ছায়’ জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেছেন। রেকর্ড শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তাকে আদালত থেকে বের করা হয়। আদালতের শেরেবাংলা নগর থানার প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!