ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

অবসরের পর কী করবেন মেসি?

খেলাধুলা ডেস্ক- ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি। আর্জেন্টিনার আসন্ন দুটি প্রীতিম্যাচের দলে না থাকায় লিওনেল মেসির এখন অফুরন্ত সময়। এর ফাঁকে সোমবার কাতালোনিয়া রেডিওর মুখোমুখি হন তিনি। সেখানে নিজের ভবিষ্যৎ ও অবসর ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন ছোট ম্যাজিসিয়ান। জানান ৪০ বছর পর্যন্ত খেলার ইচ্ছা নেই আর্জেন্টাইন সুপারস্টারের।

মেসি বলেন, ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে আমার চুক্তি আছে। আপাতত এর বেশি আমি ভাবছি না। চুক্তি শেষ হওয়ার পর দেখা যাবে খেলা চালিয়ে যাব কিনা। ৪০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আমার নেই। অবসর নেয়ার পর কী করব সেটিও আমার জানা নেই। যখন সময় আসবে তখনই পরবর্তী করণীয় ঠিক করব। আপাতত এসব নিয়ে আমার মাথাব্যথা নেই।

তিনি বলেন, এ মুহূর্তে আমার ভাবনা বার্সেলোনাতেই থেকে যাওয়া। আমার পরিবার এখানে খুব ভালোভাবে মানিয়ে গেছে। আমার বাচ্চারা এখানে ভালো আছে। পরিবর্তনটা খুব জটিল হবে। সেই ১৩ বছর বয়স থেকে বার্সেলোনায় আছি। এখানে সব কিছুই আমি পেয়েছি। এটি বিশ্বের সেরা ক্লাব ও অন্যতম সেরা শহর। এখানেই আমার সব সন্তানের জন্ম। আমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই।

পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, বার্সেলোনার ভবিষ্যৎও উজ্জ্বল। এবার আর্থার, ম্যালকম, ভিদালের মতো দারুণ কিছু খেলোয়াড় যোগ দেয়ায় দলের গভীরতা আরও বেড়েছে। ক্লাব নির্ভার থাকতে পারে। একাডেমি থেকে নিয়মিত খেলোয়াড় উঠে এলে এবং বুদ্ধি খাটিয়ে খেলোয়াড় কিনলে, আমি চলে যাওয়ার পরও কোনো সমস্যা হবে না।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!