ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ডিএনসিসি উপনির্বাচনে বিশাল ব্যবধানে আতিকের জয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম বিশাল ব্যবধানে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৮২৯ ভোট। এছাড়া আম প্রতীকে এনপিপি প্রার্থী পেয়েছেন সর্বমোট ২ হাজার ৮৭৬ ভোট।
তবে সরকারিভাবে শুক্রবার বেলা ১১টার দিকে তাকে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানা গেছে। এ বিজয়ের ফলে মো. আতিকুল ইসলাম মেয়র পদে প্রয়াত আনিসুল হকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
এদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়।
ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের ২৩৫টি কেন্দ্র এবং ডিএনসিসির ১২৯৫টি কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই ওয়ার্ডগুলোতে ১২টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট হয়।
ফলে ডিএনসিসির মেয়রের সঙ্গে ৩৬টি ওয়ার্ডে প্রথমবারের মতো ৪৮ জন (সংরক্ষিতসহ) নতুন কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন।
এছাড়া ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার ওসমান গনি মারা যাওয়ায় তার ওয়ার্ডেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!