ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৭
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ইতিহাস গড়া হল না বাংলাদেশের

ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে আবারও স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। যুব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরাই রয়ে গেল লাল-সবুজের।সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হাতাহাতির মতো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়। শিরোপা নির্ধারণী ম্যাচে তিনটি লাল কার্ড দেখে উভয় দল। বাংলাদেশ দল দুটি লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয়। আর এই ৯ জনের দল নিয়েই প্রাণপন লড়াই করে বাংলাদেশ। কিন্তু খেলার একিবারে শেষ মুহূর্তে রবি বাহাদুরের গোলে শিরোপা নিশ্চিত করে ভারত। গত আসরের মতো এবারও শিরোপা বঞ্চিত বাংলাদেশ। রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ঠ থাকতে হয়।

রোববার নেপালের আর্ম পুলিশ ফোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর পৌনে ৩টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ- ভারত।

খেলার দ্বিতীয় মিনিটে বিক্রমের গোলে এগিয়ে যায় ভারত। ২১ মিনিটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি, যে কারণে উভয় দলের দুই খেলোয়াড় লাল কার্ড দেখেন। হলুদ কার্ড দেখেন বাংলাদেশের ইয়াসিন আরাফাত। সেই ইয়াসিনই ৩৮ মিনিটে গোল করে পিছিয়ে পড়া বাংলাদেশ দলকে (১-১) সমতায় ফেরান।

কিন্তু গোল করার আনন্দ উদযাপন করতে গিয়ে নিজের জার্সি খুলে ফেলেন ইয়াসিন। যে কারণে দেখেন লাল কার্ড। বাংলাদেশ হয়ে পড়ে ৯ জনের দলে। কার্ডের এই ঘটনাকে কেন্দ্র করে মিনিট তিনেক খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয়।

৯ জনের দল নিয়ে খেলার ৯০তম মিনিট পর্যন্ত ভালোই প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ দল। কিন্তু ৯১তম মিনিটে রবি বাহাদুরের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

খেলার একিবারে শেষমুহূর্তে গোল শোধ করতে পারেনি বাংলাদেশ যুব দল। ২-১ গোলের ব্যবধানে শিরোপা নিজেদের করে নেয় ভারত।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!