ফেনী
রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২০
, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেস্টা এইচ টি ইমামের নামে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও প্রতিবেদক এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের হয়েছে। এইচ টি ইমামের আইনজীবী ব্যারিস্টার সৌমিত্র সরদার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৬ জুন দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্করণে ‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শীর্ষক প্রতিবেদনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার, জাতীয় সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সম্পর্কে চরম আক্রমণাত্মক, মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রদান করা হয়েছে। প্রতিবেদনটির মূল উদ্দেশ্য দেশে বিদেশে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে দেশের অভ্যন্তরে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা।

গতকাল পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলাটি গ্রহণ করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯/৩১ ধারায় মামলার অভিযোগ করেছেন বাদী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!