ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৬
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

এক মাসের মধ্যে ফেনী ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু

এক মাসের মধ্যে ফেনী ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের অবকাঠামোগত কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।সোমবার সকালে ফেনী ইউনিভার্সিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. সাইফুদ্দিন শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে জনাব নাসিম বলেন, “৬ ডিসেম্বর ফেনী হানাদার মুক্ত দিবস। ঐদিনটি উদযাপন শেষে ৭ ডিসেম্বর আমাদের ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে মূল ক্যাম্পাসের কার্যক্রম শুরুর ব্যাপারে চ’ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সেখান থেকে এক মাসের মধ্যে আমরা আমাদের মূল ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করবো।”

তিনি আরো বলেন, “ফেনী ইউনিভার্সিটি সমৃদ্ধ হলে এখানকার শিক্ষার্থীরা সমৃদ্ধ হবে। আর শিক্ষার্থীরা সমৃদ্ধ হলে ফেনী সমৃদ্ধ হবে। এটাই হবে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা থেকে আমাদের প্রাপ্তি।”

এর আগে ফেনী ইউনিভার্সিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি নগরীর ট্রাংক রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাংসদ নিজাম উদ্দনি হাজারী।এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্য আবদুস সাত্তার, ট্রাস্টি বোর্ডের সহসভাপতি শাহিদ রেজা শিমুল, ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, সদস্য আবদুর রইস কায়জার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিধ প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কমডর ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনাল (বিইউপি)’র সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর জসীম উদ্দিন, ফেনী ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর হাসিব মোহাম্মদ আহসান। অনুষ্ঠানে ফেনী ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে সবাই এক যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইংরেজি বিভাগের চেয়াম্যান ইনচার্জ শারমিন রহমান বিপাশা ও লেকচারার আবদুল্লাহ আল ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক, ব্যবসা প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।

পরে স্থানীয় ও জাতীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!