ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

এবার ঈদে আন্তঃজেলা পরিবহনও বন্ধ থাকবে

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবারের ঈদুল ফিতরের ছুটির সময়ও আন্তঃজেলা যাত্রী পরিবহন বন্ধ থাকবে।সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ‘ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।’

জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না বলেও সতর্ক করা হয়েছে আদেশে।করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ মধ্যরাত থেকে বন্ধ রয়েছে গণপরিবহন। চার দফা সময় বাড়িয়ে ৫ মে পর্যন্ত নিষেধাজ্ঞা বর্ধিত করা হয়।

চলতি মে মাসে বাংলাদেশে করোনার প্রকোপ সর্বোচ্চ থাকবে বলে বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে। কিন্তু অর্থনীতির চাকা সচল রাখতে ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে গার্মেন্টসহ বিভিন্ন কলকারখানা।

তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রথম ধাপে ব্যক্তিগত বাহন চালুর ব্যাপারেই বিবেচনা করছে। দ্বিতীয় ধাপে গণপরিবহন সীমিত আকারে চালুর কথাবার্তা চলছে। আর পরিবহনকর্মীরা বলছেন, তারা অনাহারে আছেন। তাদের দুরবস্থা দূর করতে যানবাহন চালুর অনুমতি প্রয়োজন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!