ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে এসএসসিতে দুই জমজ বোনের জিপিএ-৫ অর্জন

মাঈন উদ্দিন পাটোয়ারী: রবিবার সারাদেশে এসএসসিও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফেনীতে অনুষ্ঠিত পরীক্ষায় ২৩ হাজার ৬শ ৯৫জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৬ হাজার ৮শ ৮৫জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬শ ৬৮জন। এর মধ্যে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন ৬শ ৩১ জন। তার মধ্যে ফেনী সেন্ট্রাল হাই স্কুল থেকে সুমাইয়া সুলতানা মোহনা ও সাদিয়া সুলতানা সেতু নামের দুই জমজ বোন জিপিএ-৫ অর্জন করেন।

সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষায় ফেনী সেন্ট্রাল হাই স্কুল থেকে ৬শ ৩৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫শ ৭৬জন পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। পাশের হার ৯০.৪২%। ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সুমাইয়া সুলতানা মোহনা ও সাদিয়া সুলতানা সেতু নামের দুই জমজ বোন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন। যা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ দুই জমজ বোন ধুনসাহাদ্দা গ্রামের ব্যবসায়ী সুরুজ মিয়া ও গৃহিনী মোহছেনা আক্তারের কন্যা। মোহনা ভবিষ্যতে ডাক্তার ও সাদিয়া ম্যাজিষ্ট্রেট হতে চায়। এজন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেন।
সম্প্রতি তারা সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নিচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!