ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ওমরা ভিসাতেই সৌদির সব শহরে ভ্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালনাকারীরা তাদের ভিসাকে ওমরাহ ভিসা থেকে ভ্রমণ ভিসায় পরিবর্তিত করতে পারবেন। দেশটির ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনের প্রধান প্রিন্স সুলতান বিন সালমান এ পদক্ষেপ নিয়েছেন। এখন থেকে ওমরাহ পালন শেষে তারা সৌদি আরবের নানা দর্শনীয় স্থান ভ্রমণ ও কেনাকাটা বা চিকিৎসাসেবা নিতে পারবেন।

এর আগে সৌদি আরবে ওমরাহ পালনকারীদের জন্য দেশটির অন্যান্য শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। এই ঘোষণার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা উঠিযে নেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

`মুসলিম রাষ্ট্রটির ঐহিহ্যকে দেখ` স্লোগানের এই পদক্ষেপটি দুই বছর আগেই নেওয়া হয়েছিল। তবে এটি বাস্তবায়নের শেষ পদক্ষেপটি গত রবিবার নেওয়া হয় কমিশনের পক্ষ থেকে।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত লঞ্চিং অনুষ্ঠানের প্রেস কনফারেন্সে প্রিন্স সুলতান বলেন, এটা ওমরাহ পালনাকারীদের জন্য একটি সুযোগ বলা যেতে পারে। এর মাধ্যমে তাঁরা সৌদি আরবের মুসলিম ঐতিহ্য, নানা দর্শনীয় স্থান থেকে শুরু করে নান্দনিক শপিং সেন্টার- সবই দেখতে পাবেন। ওমরাহ শেষ করার পর তারা তাঁদের প্রয়োজনীয় নানারকমের ভ্রমণগুলো শেষ করে নিতে পারবেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!