ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১২
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করায় ছাত্রদলের তিন নেতাকে শৌকজ

ফেনীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করাকে কেন্দ্র করে শৃঙ্খলা পরিপন্থির অভিযোগ এনে ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে জেলা সংগঠন। ৩০ সেপ্টেম্বর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের ব্যানারে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করাকে কেন্দ্র করে এটিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও বিভাজন সৃষ্টির অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ জিংকু, সদস্য শাহাদাত সাগর ও দাগনভূঞা থানার আহবায়ক সাইমুম হক রাজিবকে শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না এ মর্মে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন জেলা ছাত্রদল। আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব পেশ করার দেয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নির্দেশক্রমে এ কারণ দর্শানো নোটিশ দেয়া হয় বলে দপ্তর সম্পাদক জানিয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!