ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৮
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

কারিগরী শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তর না করার শিক্ষা সচিবসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

 

 

ঢাকা অফিস-হাইকোর্টের রায় অমান্য করে কারিগরী শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তর না করায় শিক্ষা, অর্থ ও জনপ্রশাসন সচিবসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।সারা দেশে কারিগরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, পরিদর্শকসহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়া ২৪১ জনকে রাজস্ব খাতে স্থানান্তর করার আদেশ না মানায় এ রুল জারি করেন আদালত।মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিয়োগপ্রাপ্তদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মিজানুর রহমান।

সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সালাউদ্দিন দোলন ভুক্তভোগী শামসুদ্দীনের পক্ষে এ পিটিশন দায়ের করেন। জানা যায়, দেশের ৬৪ টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নিয়োগপ্রাপ্ত ২৪১ জন শিক্ষকের পক্ষে শামসুদ্দীন বাদী হয়ে ২০১৬ সালের ১৮ অক্টোবর হাইকোর্টে একটি রিট পিটিশন করেন।

যার রিট পিটিশন নং- ১৩০৫২/২০১৬। ২০১৭ সালের ৫ জানুয়ারী আদালত এক আদেশে শিক্ষকদের বকেয়া বেতন-ভাতাদি প্রদানের নির্দেশ দেন। যার বিরুদ্ধে সরকার পক্ষ লিভ টু আপীল করেন। কিন্তু আদালত রিট পিটিশনের আপিল খারিজ করে দিয়ে রায় প্রদান করেন। রায়ে বলা হয় ভুক্তভোগী শিক্ষকদের বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রদানসহ তাদের সরকারি রাজস্ব খাতে স্থানান্তর করা। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় রায়ের আলোকে তা বাস্তবায়ন না করায় কনটে¤পট পিটিশনটি দায়ের করা হয়।

এর আলোকে আদালত তাদের বিরুদ্ধে রুল জারি করে। ২৪১ জন রিট পিটিশনারসহ প্রায় ৩২০ জন শিক্ষক ৩০ মাস যাবৎ বেতন-ভাতাদি না পেয়ে পরিবার পরিজন নিয়ে অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষকবৃন্দ এ অসহায় অবস্থা থেকে পরিত্রানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করছেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!