ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫০
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কিস্তিতে মোটরসাইকেল কেনার সুযোগ

নিজস্ব প্রতিবেদক: কিস্তিতে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক। সম্প্রতি ‘সিটি বাইক লোন’ নামে এই সেবাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর. কে. হুসেইন।

ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ঢাকা শহরে সিটি ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত ডিলারদের শোরুম থেকে বাইক লোনের এই সুবিধা পাওয়া যাবে। এজন্য ক্রেতাকে ব্যাংকের কোনো শাখায় যাওয়ার প্রয়োজন নেই। মাসিক কিস্তির মাধ্যমে ক্রেতারা এ সুবিধা ভোগ করতে পারবেন।

একজন ক্রেতা মোটরসাইকেল মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত লোন সুবিধা পাবেন। লোন পরিশোধের জন্য সর্বাধিক ২৪ মাস পর্যন্ত কিস্তির সুবিধা পাবেন।

ব্যাংকের সিইও সোহেল আর. কে. হুসেইন বলেন, মোটরসাইকেলের চাহিদা দিন দিন বাড়ছে। মানুষ এখন স্বল্প সময়ে কম খরচে কর্মস্থলে যেতে চায়। পার্শ্ববর্তী দেশসমূহেও একই প্রবণতা দেখা যাচ্ছে। মানুষের এই ক্রমবর্ধমান চাহিদাকে পূরণ করার জন্য আমরাই সর্বপ্রথম বাংলাদেশে এই লোন সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার, হেড অব টু হুইলার লোনের মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!