ফেনী
বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৭
, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কুমিল্লা অঞ্চলে সেরা করদাতা স্টার লাইন স্পেশাল পরিবহণ

স্টার লাইন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টার লাইন স্পেশাল পরিবহণ কুমিল্লা অঞ্চলে সেবা খাতে সেরা করদাতার সম্মাননা লাভ করেছেন। গতকাল সকালে কুমিল্লার একটি রেস্টুরেন্ট মিলনায়তনে কুমিল্লা কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ কমিশনারেট আয়োজিত ‘ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন’ শীষক সেমিনারে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল ঢাকার প্রেসিডেন্ট মারগূব আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড.এম.মিজানুর রহমান, কুমিল্লা অঞ্চলেরর কর কমিশনার আবু মো: কামরুল হাসান।
কুমিল্লা ভ্যাট কাস্টমস ও এক্সাইজ কমিশনার মাহবুবুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার মুশফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি রাজস্ব কর্মকর্তা জনি চক্রবর্তী। অনুষ্ঠানে কুমিল্লা কর অঞ্চলের ১৩৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এসময় স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে অতিথিদের কাছ থেকে দুটি সম্মাননা গ্রহন করেন পরিচালক মাঈন উদ্দিন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!