ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

‘খালেদা জিয়ার দুর্নীতির তদন্ত করবে দুদক’

নিজস্ব প্রতিবেদক-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রোববার বিকেলে স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ১২টি দেশে অর্থ পাঠিয়েছেন—এটা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এটা খুঁজে বের করা গণমাধ্যমের দায়িত্ব। প্রধানমন্ত্রী না জেনে, না বুঝে অন্ধকারে ঢিল ছোড়েননি।

দুদকের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমি দুদককে আহ্বান জানিয়েছি। দুদক অবশ্যই অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে। শূন্যের ওপর তদন্ত হয় না। আজকে রাজনীতিতে এই দুর্নীতির খবর ছড়িয়ে পড়েছে। দুদককে খোঁজখবর নিতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের দুর্নীতির খবর বেরিয়ে গেছে। সেটা নিয়ে তাঁদের গাত্রদাহ শুরু হয়েছে। এই দলের দুর্নীতির ইতিহাস সবাই জানে। দুর্নীতির দুর্গন্ধ আবারও ছড়িয়ে পড়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!