ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৩
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে ব্রাজিল

খেলাধুলা ডেস্কঃ সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে নকআউট পর্বে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মস্কোতে অনুষ্ঠিত এই ম্যাচ জিতে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে খেলা নিশ্চিত করেছে তারা। তিন ম্যাচের দুটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে ব্রাজিল। আর সুইজারল্যান্ড ৫ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে নিজেদের অবস্থান নিশ্চিত করে।

ন্যূনতম ড্র হলেই দ্বিতীয় রাউন্ডে পা রাখবে ব্রাজিল। তবে জিততেই হবে সার্বিয়াকে। এমন সমীকরণ নিয়ে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে খেলতে নামেন নেইমাররা। আক্রমণাত্মক সূচনা করেন তারা। সূচনালগ্ন থেকেই তাদের পায়ে দেখা যায় ছন্দের পসরা। একের এক আক্রমণে সার্বিয়াকে ব্যতিব্যস্ত রাখেন তারা।

যদিও সুযোগ আসে একটু বিলম্বে। ‍ খেলার ২৫ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় ব্রাজিল। গোলপোস্ট বরাবর বাঁ পায়ে শট নেন নেইমার। তবে অসামান্য দক্ষতায় তা রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক ভ্লাদিমির স্টোজকোভিচ।

পরেও আক্রমণের গতি সচল রাখে ব্রাজিল। ফলে সাফল্যও আসে। ৩৬ মিনিটে নিশানাভেদ করেন পাওলিনহো। তবে এ গোলের রূপকার ছিলেন কুতিনহো। থ্রুটা ছিল এ মিডফিল্ডারেরই। পরে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আর গোলের মুখ দেখতে পারেননি ব্রাজিলিয়ানরা। ফলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যান তারা।

বিরতি থেকে ফিরে ঝটিকা আক্রমণ শুরু করে সার্বিয়া। ব্রাজিলকে ঠেসে ধরে তারা। কিন্তু ম্যাচের ৬০ মিনিটে একটি গোল করার দারুণ সুযোগ হাতছাড়া করে সার্বিয়া। বক্সের মধ্যে আলেক্সান্ডার মিট্রোভিচ বল পেয়েই দারুণ হেড, ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভার দৃঢ়তায় রক্ষা পায় ব্রাজিল।

এরপর ৬৮ মিনিটে দুর্দান্ত হেডে ঠিকানায় বল পাঠান থিয়াগো সিলভা। তিনি গোল করলেও এর কারিগর ছিলেন নেইমার। এ গোলে ছিল তারই অ্যাসিস্ট।

বাকি সময়েও দুর্দান্ত খেলেছেন সেলেকাওরা। ব্যবধান আরও বাড়তে পারত। তবে ৭৩ ও ৮৯ মিনিটে নেইমারের দুটি শট অসাধারণভাবে রুখে দেন সার্বিয়া গোলরক্ষক। শেষ পর্যন্ত ২-০গোলের জয় নিয়ে মাঠ ছাড়ের তিতের শিষ্যরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!