ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫০
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ভাতিজার হাতে চাচা খুন

 

সোনাগাজী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা আবদুল মান্নান (৬০) খুন হয়েছেন। সোমবার দুপুরে চর দরবেশ ইউনিয়নের আর্দশ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত ব্যক্তি ওই গ্রামের সাবেদ আলীর পুত্র ।

সুত্র জানায়,ওই গ্রামের ছাবিদ আলীর ছেলে আবদুল মান্নানের সাথে একই বাড়ির মোহাম্মদ মিয়ার ছেলে আবুল কালাম রুবেলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে আবুল কালাম, তার ছেলে বেলাল হোসেন, জামশেদ আলম, ভাড়াটে সন্ত্রাসী শাহীন ও ভোলা মিয়ার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সোমবার দুপুরে আবদুল মান্নানের ওপর অতর্কিত হামলা করে তাকে নির্মমভাবে পিটিয়ে মারাত্মক জখম করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালীর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাটি একই পরিবারের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!