ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৪
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

চোখের নিচে কালো দাগ দূর করার ১৩ উপায়

চেহারায় ক্লান্তির ভাব নিয়ে আসে চোখের নিচের কালো দাগ৷ চোখের নিচে কালচে দাগ থাকলে সবার নজরে শুরুতেই সেটি ধরা পড়ে। অনেকে মনে করেন আপনি বিষন্নতায় ভুগছেন বা কোনো সমস্যায় রয়েছেন। কম ঘুমানো চোখের নিচে কালি পড়ার প্রধান একটি কারণ৷ কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে।

চোখের নিচে কালো দাগ দেখা দিলে ঘরোয়া কয়েকটি উপায়ে এর সমাধান সম্ভব। চলুন দেখে নিই সেই উপায়গুলো-

ঘুম কম হওয়ায় বা দীর্ঘদিন কোনো অসুখে ভোগার কারণে চোখের নিচে কালি পড়তে পারে৷ তার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই৷ ঘুম ঠিকমতো হলে অথবা শরীর সুস্থ হলে এটি এমনিতেই চলে যাবে৷
রোদে যাওয়ার সময় ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন৷
যেকোনো ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন৷
যথেষ্ট পরিমাণে পানি পান করুন৷ পানির পাশাপাশি দিনে এক গ্লাস দুধও পান করুন৷
শসা গোল গোল করে কেটে চোখের উপর দিয়ে রাখা ভালো৷ অন্ধকার ঘরে অন্তত ১০ থেকে ১৫ মিনিট থাকুন৷ এতে চোখের তলায় কালো ছাপ পড়ার সম্ভাবনা কম থাকে৷
একই পদ্ধতিতে শসার পরিবর্তে ব্যবহার করতে পারেন আলু৷
চোখের নিচের কালি দূর করার জন্য বিভিন্ন ক্রিম ব্যবহার করা যেতে পারে৷ তবে ক্রিম ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে৷ ক্রিম ব্যবহার বা অন্য কোনো ধরনের চিকিৎসা নিলেই যে চোখের নিচের কালি পুরোপুরি চলে যাবে তা নয়৷ তবে তা অনেকটাই কমিয়ে আনা সম্ভব৷
কদম ফুলের পাপড়ি বেটে ৫ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন৷ এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে৷ এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন৷
প্রতিদিন ঘুমানোর আগে অবশ্যই মুখ পরিষ্কার করবেন৷
কোনো বিউটি পার্লারে এসে প্রতি ১০ দিন পর পর আই ট্রিটমেন্ট করাতে পারেন৷
হরমোনজনিত সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে চোখের নিচে কালো দাগ হলে চিকিৎসকের পরামর্শ নিন৷
তবে বংশানুক্রমিকভাবে চোখের নিচে কালি হলে, তা দূর করার জন্য তেমন কিছুই করার থাকে না৷
চোখের মেকআপ ঠিকমতো না পরিষ্কার করলে কালো দাগ পড়তে পারে৷ তাই মেকআপ করার পর ঠিকমতো চোখ পরিষ্কার করুন৷

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!