ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৩
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফুলগাজীতে ভুমি কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকিঃ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ফুলগাজী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজীতে  ভুমি কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগে  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিম হোসেন মজুমদারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে ফুলগাজী বাজারের পাশেই মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে এই হুমকির ঘটনা ঘটে।

সুত্র জানায়, মুহুরী নদীর বালু উত্তোলনের ইজারা আনলেও তা মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। সম্প্রতি ইজারার মেয়াদ শেষ হলেও বালু উত্তোলন অব্যাহত থাকায় মঙ্গলবার ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহশিলদার) নজরুল ইসলাম বাধা দিতে গেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন মজুমদারের সাথে  বাগবিতন্ডা হয়।এবং ভুমি কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ করেন।এ ঘটনায় শামীম হোসেন মজুমদারসহ ৫/৬জনকে  আসামী করে ইউনিয়ন ভুমি কর্মকর্তা  নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মামলা দায়েরের বিষয়টি  নিশ্চিত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!