ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫১
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দুধের মধ্যে টেংরা মাছ!

কথা ডেস্ক : সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকায় নদী থেকে দুধে পানি মেশানোর সময় মোতালেব হোসেন নামের এক দুধ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধের পাত্র থেকে ১ টি জ্যান্ত টেংরা মাছ উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান দুধ ব্যবসায়ী মোতালেবকে ৩ মাসের কারাদন্ড প্রধান করেন। মোতাবেল হোসেন লাহিড়ী মোহনপুরের দুধ ব্যবসায়ী খগেন্দ্রনাথ ঘোষের সঙ্গে কাজ করেন। তিনি পার্শ্ববর্তী সলংগা থানার ঘুরকা গ্রামের চান্দু শেখের ছেলে। ঘটনার সময় খবর পেয়ে খগেন্দ্রনাথ পালিয়ে গেছেন।

উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস. এম. শহিদুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ চক্র লাহিড়ী মোহনপুর বাজারে নিয়মিত ভেজাল দুধ উৎপাদন করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় এসব দুধ বিক্রি ও সরবরাহ করে আসছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে লাহিড়ী মোহনপুর বাজারে গেলে পাশের নদীতে দুধে পানি মেশানোর বিষয়টি তাদের নজরে আসে। এ সময় নৌকায় রাখা ৮ টি বড় দুধের পাত্রে মোট ৩২০ কেজি ভেজাল দুধ জব্দ করা হয়।

দুধে ভেজাল মেশানোর সময় আটক মোতালেব হোসেন জানান, প্রতি ১ মন দুধে ৮ কেজি করে পানি মিশিয়ে তারা বাজারে বিক্রি করে থাকেন। নদী থেকে পানি মেশানোর সময় দুধের পাত্রে ১ টি টেংরা মাছ চলে যায়। পরে পাত্র থেকে তাজা এই টেংরা মাছটি ধরা হয়

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!