ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৩
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি

নতুন অধ্যায়ে বিচার ব্যবস্থা: ভার্চুয়াল আদালতে যেভাবে আবেদন, নিষ্পত্তি

নতুন অধ্যায়ে প্রবেশ করেছে দেশের বিচার ব্যবস্থা। প্রথবারের মতো ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমে আইনজীবী, সাক্ষী, আসামির শারীরিক উপস্থিতি প্রয়োজন হচ্ছে না।
এরইমধ্যে হাইকোর্টে তিনটি বেঞ্চ নির্ধারণ করে দেয়া হয়েছে এ ধরনের শুনানির জন্য। নিম্ন আদালত কীভাবে চলবে সে নির্দেশনাও জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উচ্চ আদালতে কীভাবে আবেদন করতে হবে, কীভাবে নিষ্পত্তি হবে তার নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট। আজ থেকেই তা কার্যকর হচ্ছে। এরইমধ্যে একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনার জন্য একজন আইনজীবীকে নিজের নাম, ছবি, ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

এ কাজটি হবে ভার্চুয়াল আদালতের ওয়েব পোর্টাল mycourt.judiciary.org.bd এর মাধ্যমে। নিবন্ধনের পর ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আইনজীবী ভার্চুয়াল কোর্ট পোর্টালে প্রবেশ করতে পারবেন। সেখানে জামিন আবেদন ও বেইল বন্ড দাখিল সংক্রান্ত দুটি ঘর থাকবে। জামিন আবেদন করতে চাইলে জামিন সংক্রান্ত ঘরে প্রবেশ করে মূল জামিন আবেদন, ওকালতনামা ও সংযুক্ত নথিপত্র পৃথক তিন ধাপে আপলোড করবেন। আবেদন দাখিলের পর সংশ্লিষ্ট বেঞ্চের কর্মকর্তা এ আবেদনটি শুনানির জন্য গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন। সংশ্লিষ্ট বিচারকের অনুমোদনের পর আইনজীবীর ইমেইলে শুনানির সময় জানিয়ে ভিডিও কনফারেন্সের জন্য একটি লিংক দেয়া হবে। নির্ধারিত সময়ে ওই লিংকে ঢুকে আইনজীবী বিচারকের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন এবং নিজের আবেদনের ওপর শুনানি করবেন। জামিন মঞ্জুর হলে একই পোর্টালে বেইল বন্ড দাখিল করতে পারবেন আইনজীবী। ‘বিশেষ প্রাকটিস নির্দেশনা’ অনুসরণ করে নিম্ন আদালতে আপাতত কেবল জামিন সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি করা যাবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!