ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৯
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

নোয়াখালীর নাদিয়ার চিকিৎসার দায়িত্ব নিল ঢামেক

ঢাকা অফিস- চোখ, নাক, মুখ ও কান দিয়ে রক্তঝরা বিরল রোগে আক্রান্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা কিশোরী নাদিয়া আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতাল কর্তৃপক্ষ। সব ব্যয় তারাই বহন করবে।

শুক্রবার নাদিয়াকে নিয়ে ‌’ নাদিয়ার চোখ দিয়ে রক্ত ঝরছে ‘ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় দৈনিক সমকালে।এর পরই বিষয়টি নজরে পড়ে অনেকের।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন শনিবার সমকালকে বলেন, নাদিয়ার রোগ শনাক্তে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপর তার চিকিৎসার জন্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। ওই বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। নাদিয়ার চিকিৎসার সব ব্যয় ঢামেক কর্তৃপক্ষ বহন করবে।

এর আগে গত মঙ্গলবার নাদিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ বছর বয়সী নাদিয়ার প্রথমে চোখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়। এখন তার কান, নাক ও মুখ দিয়েও রক্ত ঝরছে। নাদিয়া কী রোগে আক্রান্ত, চিকিৎসকরা তা এখনও নিশ্চিত হতে পারেননি।
বর্তমানে ঢামেক হাসপাতালের চক্ষুবিভাগের সহকারী অধ্যাপক ডা. মুক্তি রানী মিত্রের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সংশ্নিষ্ট সব বিভাগের চিকিৎসকরা তার রোগ পর্যালোচনা করে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবে। প্রয়োজনে বিদেশি চিকিৎসকের পরামর্শও নেওয়া হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!