ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশের ছেলেরা

 

ক্রীড়া প্রতিবেদক-এশিয়ান পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে হারের বৃত্ত থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। শুক্রবার নিউজিল্যান্ডকে ৩১-২৪ গোলে হারিয়েছে বাংলাদেশের ছেলেরা। এই জয়ে ১৩তম স্থান অর্জন করেছে লাল-সবুজ জার্সিধারীদের।দক্ষিণ কোরিয়ায় চলমান টুর্নামেন্টটিতে ম্যাচের প্রথমার্ধেই ১৬-১০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ইমদাদুল হক সর্বোচ্চ সাতটি গোল করেন। ছয়টি করে গোল করেছেন মেহেদি হাসান ও সামির সাকির। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মাহবুবুল আলম চৌধুরী।
শুক্রবার কিউইদের বধ করতে পারলেও টুর্নামেন্টে ভালো সূচনা করতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের কাছে হেরে ক্লাসমেন্ট পর্বে খেলতে হয়েছে বাংলাদেশকে। সেখানেও অস্ট্রেলিয়া ও চীনের বিপক্ষে হেরে ১৩তম স্থান নির্ধারণী ম্যাচে আজ মাঠে নেমেছিল তারা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!