ফেনী
বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭
, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নিজাম হাজারী এমপির নির্যাতন থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন

 

ঢাকা অফিস-ফেনীর সরকার দলীয় সংসদ সদস্য নিজাম হাজারির নির্যাতন থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন।

সোমবার সুপ্রিম কোর্টের ল’রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আবেদন জানান তিনি। যিনি নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন।

সাখাওয়াত হোসেন লিখিত বক্তব্যে বলেন, ‘আমি নিজাম হাজারির মতো হাইব্রিড আওয়ামী লীগার নই। আমি ও আমার পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অথচ ফেনীর জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকারী এমপি নিজাম হাজারি এখন আমাকেও বিভিন্ন সভা সমাবেশে একই পরিনতী ভোগ করতে হবে বলে হুমকি দিয়ে আসছে’।

সাখাওয়াত বলেন, ‘বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করতে গেলে স্থানীয় প্রশাসন তা গ্রহণ রা করে তাদের অসহায়ত্বের কথা জানিয়েছে। আমি বর্তমানে নিরপত্তা হীনতার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ঢাকায় অবস্থান করছি। তাই আমার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি’।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!