ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নেতা হওয়ার আগে মানুষ হন : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন রাজনৈতিক নেতা হতে হলে সবার আগে দেশের মানুষের কল্যাণে কাজ করার কথা চিন্তা করতে হবে। মনে রাখবেন নেতা হওয়ার আগে মানুষ হতে হবে।নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার বিকেলে ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের মানুষের মুক্তি অর্জনের জন্য তার যাত্রা শুরু করেছিলেন যে অর্থনৈতিক আন্দোলনের ডাক দিয়েছিলেন, জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন, অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করার পদক্ষেপ নিয়েছিলেন, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায়ে মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার যে পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো যদি বাস্তবায়ন করতে পারতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার ১০ বছরের মধ্যে বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতো।

প্রধানমন্ত্রী বলেন, অসৎ ব্যক্তিদের প্রভাবের কারণে যারা সৎভাবে জীবনযাপন করতে চান, তাদের জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। সৎ লোকদের সন্তানদের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে, তাদের পরিবার কেন অন্যদের মতো বিলাসবহুল জীবনযাপন করতে পারে না? অসৎ উপায়ে অর্থ উপার্জন করা পরিবারের সন্তানদের মতো লাইফস্টাইল তারাও কেন পায় না? স্বভাবতই এমন চিন্তাভাবনা মানুষকে অসৎ পথে চালিত করে।

সভায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানও অব্যাহত থাকবে। কেননা এটি একটি পরিবার ও দেশকে ধ্বংস করে। আমরা মাদকের সঙ্গে জড়িতদের খুঁজে বের করব।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!