ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৫
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নোয়াখালীতে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের যাচাই বাছাই শেষ হয়েছে বৈধতা। ঋণ খেলাপি ও ভূয়া স্বাক্ষর সংগ্রহ, ভোটার তালিকায় গরমিল ও দলীয় মনোনয়ন না থাকায় ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তন্ময় দাসের কার্যালয়ে এই যাছাই বাছাই করা হয়।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আসনগুলোতে যাচাই বাছাই শেষে ভোটার তালিকায় গরমিল থাকায় নোয়াখালী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী মোজাহেদ হোসেন, নোয়াখালী-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া। দলীয় মনোনয়ন না থাকায় নোয়াখালী-৩ আওয়ামীলীগ প্রার্থী আক্তার হোসেন, বিএনপি প্রার্থী শামীমা বরকত লাকী, স্বতন্ত্র প্রার্থী এইচ এম সাইফুর রহমান, আফতাব উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, ঋণ খেলাপির দায়ে নোয়াখালী-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী শাহীনুর বেগম, ভূয়া স্বাক্ষরের দায়ে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস এবং নোয়াখালী-৬ আসনে ভূয়া স্বাক্ষরের দায়ে সতন্ত্র প্রার্থী ইকবাল উদ্দিন রাশেদ ও ভূয়া স্বাক্ষর ও ঋণ খেলাপির দায়ে সাইফুদ্দিন আহম্মদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
যাচাই বাছাই চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: নোয়াখালীর ৬টি আসনে বিভিন্ন দল থেকে মোট ৭১জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!