ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফটোসেশন না করে পরিচ্ছন্নতায় নামুন: কাদের

ফটোসেশনের জন্য নয় যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, আমরা ঢাকা সিটির প্রত্যেকটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চাই। নেত্রী এটা জানতে চেয়েছেন। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। নেত্রী কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে মনিটরিং করছেন।মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ, দলীয় সংসদ সদস্য, থানা, ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে জরুরি সভার আয়োজন করে দলটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর আগে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমরা মীন করতে চাই যে, কর্মসূচিটি আমরা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি পালন করছি। জনস্বার্থে, আমাদের দলের স্বার্থে, নেত্রীর নির্দেশনায় দেশের স্বার্থে এই কাজটি আমরা করছি।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!