ফেনী
বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৮
, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

প্রথমবার ওয়ানডে দলে ফেনীর ছেলে সাইফ উদ্দিন

 

ক্রীড়া প্রতিবেদক-ওয়ানডে দলে নতুন মুখ আছে একটি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফেনীর ছেলে অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।তবে নাসির হোসেন টেস্ট দলে ফিরেও আবার জায়গা হারিয়েছেন। যে সংস্করণে তিনি বেশি কার্যকর, এবার সেই ওয়ানডেতে ফিরলেন নাসির হোসেন। এই অলরাউন্ডার জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ ওয়ানডে দলে।

টেস্টের পর ওয়ানডে দলেও ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে নেই মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম ও সানজামুল ইসলাম।চোখের ইনফেকশনের কারণে নেই মোসাদ্দেক। বাদ পড়েছেন শফিউল ও সানজামুল।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন নাসির হোসেন। সেই টুর্নামেন্টে একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। ২ উইকেট নিয়ে অবদান রেখেছিলেন দলের জয়ে। ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। তার আগে খেলেছেন গত বছরের অক্টোবরে দেশের মাটিতে ইংল্যন্ডের বিপক্ষে সিরিজে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন স্ট্যান্ডবাই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন সাইফ উদ্দিনও। গত বছর দেশের মাটিতে তৃতীয় হওয়া অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই পেস বোলিং অলরাউন্ডার বেশ কিছু দিন ধরেই ছিলেন নির্বাচকদের নজরে। গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। এরপর হাই পারফরম্যান্স দলের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে। সেই ধারাবাহিকতায় এবার ওয়ানডে দলে। পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণে বাংলাদেশের ভবিষ্যত বাজি তিনিই।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!