ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৪
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফুলগাজীতে বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত

ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামে শুক্রবার দুপুরে বজ্রপাতে তাহামিনা পারভিন রাকা (১২) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিনজন।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে ঝড়-বৃষ্টির সময় আম কুঁড়াতে ঘর থেকে বের হওয়ার সময় বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলে তাহমিনা পারভিন রাকা। পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষনা করা হয়। নিহত তাহমিনা জগতপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। ওই এলাকার মো: আবুল বাশারের মেয়ে। সে ৫ ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বজ্রপাতে স্কুল ছাত্রী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে একই সময় উত্তর শ্রীপুর গ্রামের মো: ইসমাইল হোসেন (৩০), মো: কামাল হোসেন (২৫) ও আন্জু (৪০) আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!