ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৪
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনীসহ ৩টি আসনে খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ

ঢাকা অফিসঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনীতে একটি ও বগুড়ায় দুটি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম মনোনয়ন ফরমটি তোলা হয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য। এরপর একে একে আরও দুটি ফরম সংগ্রহ করা হয় তার জন্য।

ফেনী-১ আসন থেকে খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

বগুড়া-৬ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নেতা নজরুল ইসলাম খান।

এছাড়া, বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মির্জা আব্বাস।

উল্লেখ্য, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বর্তমানে তিনি রাজধানীর পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

বিএনপির এবারের মনোনয়ন ফরমের দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকা। মনোনয়নপ্রত্যাশীদেরকে ফরম তোলার সময় পাঁচ হাজার টাকা এবং জমা দেওয়ার জন্য ২৫ হাজার টাকা দিতে হবে। দলের চেয়ারপারসনের মনোনয়ন ফরম সংগ্রহের পর ঠাকুরগাঁও-১ আসন থেকে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!