ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২০
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনী জেলা জাতীয় পার্টির সদস্য সচিবকে নেতাকর্মীদের অবাঞ্চিত ঘোষনা

ফেনী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খোন্দকার নজরুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন নেতাকর্মীরা। অসাংগঠনিক কর্মকান্ড, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষসহ নেতাকর্মীদের হয়রানি ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা দেয়া হয়।বৃহস্পতিবার  বিকালে শহরের ট্রাংক রোডস্থ হিরা কনফেকশনারী মিলনায়তনে জেলা ও উপজেলা জাতীয় পার্টি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের অনুষ্ঠিত জরুরী যৌথসভায় নজরুলের বিরুদ্ধে অনাস্থা প্রকাশের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও দাগনভূঞা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হক রবির সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় দু’বছর আগে নজরুল ইসলাম জেলা কমিটির সদস্য সচিবের দায়িত্ব লাভ করে। এর পর থেকে নজরুল সাংগঠনিক কাজকে অবহেলা-অবজ্ঞা ও দলের পদ পদবী ব্যবহার করে বিভিন্ন অনৈতিক-অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে বিভক্তি সৃষ্টি করে জেলাব্যাপি সাংগঠনিক স্থবিরতা তৈরী করে।
নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, নজরুল ইসলাম দলের পদবী ব্যবহার ব্যক্তিগত ব্যবসায়ীক স্বার্থ হাসিলে ব্যস্ত। তার নেতৃত্বে ফেনী জেলা জাতীয় পার্টিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দ নজরুলের প্রতি অনাস্থা জ্ঞাপন করে ফেনীতে জাতীয় পার্টিকে রক্ষায় অভিলম্বে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে ফেনী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য দলটির চেয়ারম্যান, মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি ও সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দলীয় নেতাকর্মীরা আহবান জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!