ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৫
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

তদন্ত কমিটি গঠন

ফেনী ভাইটাল রিসার্চে ভূয়া রিপোর্টে তোলপাড়

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ভাইটাল রিসার্চ ইউনিট-২ এর ভূয়া রিপোর্ট নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি রোগীর স্বজনরা ফেনীর সিভিল সার্জন ডা. মো: নিয়াতুজ্জামানের নিকট অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন।

সূত্রে জানা যায়, শিশু সাজেদুল ইসলাম আদিব। বয়স ২ বছর ১ মাস। জ্বর হওয়ায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর জন্য ফেনী নিয়ে আসে। চিকিৎসক ব্লাড পরীক্ষা করতে বলেন।চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীর স্বজনরা ভাইটাল রিসার্চ ইউনিট-২ তে ব্লাড পরীক্ষা করেন।রিপোর্টটি চিকিৎসককে দেখালে তিনি রোগী নিয়ে যেতে বলেন। রোগী দেখার পর আবার পরীক্ষা করতে বলেন। দ্বিতীয়বার ৩ লাখ ৯৬ হাজার ব্লাড প্লাটিলেট পাওয়া যায়। কিন্তু আগের পরীক্ষায় ভাইটাল রিসার্চে মাত্র ৩০ হাজার প্লাটিনিয়াম পাওয়া গেছে। দুইটি পরীক্ষায় এমন ব্যবধানে রোগীর স্বজনরাও আতংকগ্রস্থ হয়ে উঠে। আদিব ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে। এ ঘটনায় রোগীর স্বজনদের মাঝে আতংক, উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। অথচ রোগীর মাঝে ডেঙ্গুর কোন আলামত পাওয়া যায়নি।
রোগীর পিতা শহীদুল ইসলাম এমন ভূয়া রিপোর্টের যথাযথ ব্যবস্থাপূর্বক বিচার দাবী করেন। এরকম আরো যেসকল ভূয়া ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলো পরিদর্শন পূর্বক বন্ধ করে দেয়ার দাবী জানান।
জানতে চাইলে সিভিল সার্জন ডা. মো: নিয়াতুজ্জামান জানান, দুই দিনের ব্যবধানে এমন পার্থক্য কিভাবে হয় বিষয়টি তার জানা নেই। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক তিনি একটি টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!