ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০২
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী ‘মুক্ত দিবস’ পালিত

শহর প্রতিনিধি: নানা আয়োজনে ফেনী ‘মুক্ত দিবস’ পালন করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের রাজাঝির দিঘী পাড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে জেলা প্রশাসন।FB_IMG_1544094481096

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।সেখানে আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.ওয়াহিদুজজমান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর সরকার,সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান,জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী,জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম,মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নান,ফেনী জজ কোর্ট’র পিপি এডভোকেট হাফেজ আহম্মদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিটের সভাপতি রুপক হাজারী।

FB_IMG_1544094506146
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুজন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার নিয়তি রানী কৈরীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফছার ভুঁইয়া, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ,স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন প্রমুখ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!