ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার,৫ দিনের রিমান্ড আবেদন

শহর প্রতিনিধিঃ ফেনীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা মেজবাউদ্দীন প্রকাশ পিচ্চি পিয়াস(২৬)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।সোমবার দুপুরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার চরচান্দিনা  ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার সামছুল হক টেনাডার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্বার করে পুলিশ।আদালতে তার বিরুদ্বে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।আদালত শুনানীর জন্য পরবর্তী তারিখ দিয়ে  তাকে কারাগারে প্রেরণ করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি হারুন অর রশীদ ফেনীর কথা ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা জজ আদালতের সামনের রাস্তা থেকে পিয়াসকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদ শেষে  মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার চরচান্দিনা  ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার সামছুল হক টেনাডার বাড়ির তার ঘরে অভিযান চালায়  গোয়েন্দা পুলিশের এসআই মাসুদ সিকদারের নেতৃত্বে একটি দল।এসময় একাধিক মামলার আসামী  পিয়াসের ঘর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্বার করে পুলিশ।অস্ত্র উদ্বার ঘটনায় তার বিরুদ্বে সোনাগাজী থানায় মামলা দায়ের করেছে।সে সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পদে রয়েছে বলে দলীয় সুত্র জানায়।সে ওই গ্রামের মৃত নুর নবীর ছেলে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!