ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে এইচএসসিতে জিপিএ-৫ কমেছে

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ফেনীতে এইচএসসি ও সমমান পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গতবারের চেয়ে এবারের এইচএসসিতে জিপিএ ৫ কমেছে।

২০১৭ জিপিএ-৫ পেয়েছিল ৮৬ জন। এবার জেলার ৪০ টি কলেজ থেকে ১০ হাজার ৬ শ ২৭ জন পরিক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৪শ ২ জন। জিপিএ ৫ পেয়েছে ৭৯ জন।পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ। বিষয়টি নিয়ে অভিভাবকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে।

সূত্র জানায়, ২০১৭ সালে জেলায় পাসের হার ছিল শতকরা ৪৪.৫০শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৮৬ জন। এবার জেলায় ১০ হাজার ৬ শ ২৭ জন পরিক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৪ শ ২ জন। জিপিএ ৫ পেয়েছে ৭৯ জন। পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ।
২০১৭ সালের তুলনায় পাশের হার কিছুটা বাড়লেও এবছর জিপিএ-৫ কমেছে। তবে ফেনী গালর্স ক্যাডেট কলেজ থেকে এবার ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছে।

ফেনী সরকারী কলেজ থেকে বিজ্ঞানে ৬শ ৮০ জন অংশ নিয়ে ৫শ ৪৯জন পাস করেছে। মানবিক শাখা থেকে ৪শ ১৫জন অংশ নিয়ে ১শ ৮৯জন পাস করেছে। ব্যবসায় শিক্ষায় ৫শ ৭জন অংশ নিয়ে ৩শ ৯৩জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন ও পাসের হার ৭১%।

জয়নাল হাজারী কলেজ থেকে ৩শ ৮৩ জন অংশ নিয়ে পাশ করেছে ৩শ ৩৭ জন। পাশের হার ৮৮.৪৫%। সরকারী জিয়া মহিলা কলেজ থেকে ১ হাজার ১শ ৮৪ জনের মধ্যে পাস করেছে ৭শ ৫১ জন। পাসের হার ৬৩.৪৩%।

ফাজিলপুর সাউথ ইষ্ট ডিগ্রী কলেজে ১শ ৮০ জনের মধ্যে পাস করেছে ১৫৬ জন। পাসের হার ৮৬.৬৭%।

উপজেলা ভিত্তিক ফেনী সদর উপজেলা থেকে ৫ হাজার ২শ ২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে তিন হাজার ২শ ৭৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৭৬জন। পাসের হার ৬২.৬৪%।

সোনাগাজী উপজেলা থেকে ৯শ ২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২শ ৭৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। পাসের হার ৩০.২০%।

ছাগলনাইয়া উপজেলা থেকে ১ হাজার ৮শ ২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬শ ৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ২জন। পাসের হার ৩৬.১৯%।

দাগনভূঁঞা উপজেলা থেকে ১ হাজার ৩শ ৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬শ ৪১ জন। পাসের হার ৪৮.৯৭।

ফুলগাজী উপজেলা থেকে ৮শ ৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩শ ৩৩ জন। পাসের হার
৩৫% ও পরশুরাম উপজেলা থেকে ৪শ ৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২শ ৪৫ জন। পাসের হার ৩১.২৬%।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!