ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৬
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে এসএসসি-সমমান পরীক্ষার প্রথম দিনে ৬৩ শিক্ষার্থী অনুপস্থিত

ফেনীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৬৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবার এসএসসির বাংলা আবশ্যিক এবং দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় এসব শিক্ষার্থী উপস্থিত হয়নি বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন।

জানা গেছে, এবার জেলার ছয়টি উপজেলায় এসএসসিতে ১২ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রথমদিনে ১২ হাজার ৫১৯ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৩৭ জন। একইভাবে দাখিলে চার হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও চার হাজার ৩৬৫ জন উপস্থিত ছিল।এখানে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি। এছাড়া এসএসসির ভোকেশনালে ৭৬৯ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিল ৭৬৭ জন। ভোকেশনালে দুই শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এবার জেলার ছয়টি উপজেলার ৩৫টি কেন্দ্রে ২৯৫টি প্রতিষ্ঠানে ১৭ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এসএসসিতে ১৯টি কেন্দ্রে ১৭৭টি বিদ্যালয় থেকে ১২ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী, দাখিলে নয়টি কেন্দ্রে ১০১টি মাদ্রাসার চার হাজার ৩৮৯ জন শিক্ষার্থী, এসএসসি ভোকেশনালে ছয়টি কেন্দ্রে আটটি বিদ্যালয়ের ৭৬৯ শিক্ষার্থী ও দাখিল ভোকেশনালের একটি কেন্দ্রে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!