ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২০
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শহর প্রতিনিধি: ফেনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার ফেনী পৌরসভা চত্বরে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুদর রহমান বিকম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর করিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গিটার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, লুৎফুর রহমান খোকন হাজারী, পৌর কাউন্সিলর কোহিনুল আলম, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, জেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার নিঝুম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউল হক, সদস্য সচিব শম্ভু বৈষ্ণব, মহিলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক খাদিজা আক্তার খানম রুনা, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!