ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে বিজিবির অভিযানে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট আটক

স্টাফ রিপোর্টারঃ ফেনীতে  দুই কোটি টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট আটক করেছে ৪ বিজিবি। শনিবার দুপুর ও সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলার জদ্দার কোনা এবং জ্বিন পুকুর নামক স্থানে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট আটক করে।

সুত্র জানায়, ৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সহিদুর রহমানের দিক নির্দেশনায়  সুবেদার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে দেবপুর বিওপির একটি বিশেষ টহলদল শনিবার দুপুরে ছাগলনাইয়া উপজেলার জদ্দার কোনায় অভিযান চালায়। এসময় এক কোটি চুয়াল্লিশ লক্ষ আটাশি হাজার তিনশত টাকা মূল্যের ১ লাখ ৩৯ হাজার ৫ শ পিচ ভারতীয় টার্গেট ট্যাবলেট, ১ হাজার ৮ শ ৪০ পিচ নিমো সোলাইট ট্যাবলেট, ২০ হাজার  পিচ প্যারাকটিন ট্যাবলেট ও ২০ হাজার ৩ শ পিচ সেরিডন ট্যাবলেট আটক করে বিজিবি।

এদিকে ওই দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ মতিয়ারের নেতৃত্বে বিওপির একটি বিশেষ টহলদল  ছাগলনাইয়া উপজেলার জ্বিন পুকুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় বিয়াল্লিশ লক্ষ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিচ ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট আটক করে। আটককৃত মালামালগুলো ফেনী শুল্ক অফিসে জমা করা হয়েছে বলে ৪ বিজির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সহিদুর রহমান নিশ্চিত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!