ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ৪০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শহর প্রতিনিধি:ফেনী শহরের পশ্চিম রামপুরে ৮ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে আটক করেছে র‌্যাব-৭।বৃহস্পতিবার বিকালে ঢাকাগামী একটি সিল্ক লাইন বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি বাস যোগে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে।উক্ত সংবাদের ভিত্তিতে শহরের পশ্চিম রামপুরে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের প্রধান গেট হতে ৫০ গজ দক্ষিনে মহাসড়কের উপর দেলোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অবস্থিত ঢাকাগামী একটি সিল্ক লাইন বাস (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-১৭৭৬) অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার করিমখাঁ গ্রামের মোবারক সরকারের ছেলে জাহিদুল ইসলামকে ৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!