ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৫
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীর চরদরবেশ ইউপি চেয়ারম্যান ভুট্টোর বিরুদ্ধে দুদকে অভিযোগ

 
স্টাফ রিপোর্টার-ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মজিবুর রহমান শামীম। মঙ্গলবার সকালে ঢাকায় দুদক কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে তিনি এ অভিযোগ দাখিল করেন।

received_164112020862031

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৬-২০১৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত সমুদয় অর্থ তিনি আত্মসাত করেছেন। এছাড়া হতদরিদ্র কর্মসংস্থানের ২৫টি প্রকল্পের ৬০লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি। এ নিয়ে ইউপি সদস্যদের সাথে চেয়ারম্যানের বিরোধ চলছে। তার স্বেচ্ছাচারীতা ও অব্যাহত দুর্নীতির ফলে স্থানীয় জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছেন। তিনি আরো অভিযোগ করেন, জন্মসনদ বিতরণের সময়ও ঘুষ নিচ্ছেন চেয়ারম্যান ভুট্টো। তার চাহিদামত ঘুষ না দেয়ায় শতাধিক জন্মসনদের আবেদন জমা দেয়ার এক বছরেও পায়নি আবেদনকারীরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও অনেকে অভিযোগ করেছেন। এসব ঘটনায় প্রিন্ট ও অনলাইন মিডিয়াতে বহু সংবাদ প্রকাশিত হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টোর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সর্ম্পকে অবগত নন বলে জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!