ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৩
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বগাদানায় ত্রাণের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে ত্রাণের জন্য বিক্ষোভ করেছে এলাকাবাসী।সোমবার সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাইকপাড়া গ্রামে ত্রানের জন্য এই বিক্ষোভ করে এলাকাবাসী।ইউপি চেয়ারম্যানের সাথে স্থানীয় মেম্বার সেলিমের দূরত্ব থাকায় পাইকপাড়ার বাসিন্দারা কোনো ত্রাণ সহায়তা পায়নি বলে জানিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগ, তারা ৪নং ওয়ার্ড পাইকপাড়া গ্রামে স্থায়ী বাসিন্দা। করোনাভা্ইরাসের জন্য দীর্ঘদিন ধরে তারা বেকার হয়ে পড়ে থাকলেও কোনো ত্রাণ সহায়তা পাচ্ছেন না। সরকার দেশে জুড়ে অনেক খাদ্য সহায়তা দিলেও কোন ধরণের সাহায্য পাননি তারা।

অন্য এলাকায় সবাই কিছু খাবার পেলও তারা পায়নি, না খেয়ে আছেন।এতে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।চেয়ারম্যান-মেম্বার এখন পর্যন্ত কেউ খোঁজ নিতেও আসেনি। এলাকার আটোরিক্সা চালকেরা বলেন, দীর্ষ ২মাস ধরে ঠিক মতো গাড়ি চালাতে পাচ্ছি না, টাকা-পায়সা কিছু নেই ঘরে খাবার নেওয়ার মতো। জনপ্রতিনিধিরা দেখা পর্যন্ত করে নি আরোকিছু বললে মারার হুমকি দামকি দেয়।ঘরে খাবার নেই আমরা এখন কোথায় যাবো? এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন ক্ষোভের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন বলেন, বগাদানায় সরকারি ত্রানের পাশাপাশি নিজাম উদ্দিন হাজারী এমপির প্রদত্ত ত্রাণ এবং বিভিন্ন ব্যাক্তি ও সংস্থার পক্ষ থেকে ত্রান বিতরণ হয়েছে।ঠিক কি কারনে পাইক পাড়ার মানুষ ত্রান পাননি তা বলতে পারছি না।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বলেন, বগাদানার এলাকাবাসী কাছ থেকে কোনো অভিযোগ পায়নি।বিক্ষোভ না করে আমার কাছে জানালেই ব্যবস্থা নিতাম। যারা ত্রাণ পায়নি তাদেরকে দ্রুত ত্রাণ প্রদান করার জন্য চেয়ারম্যানকে বলেছি

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!