ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

বৈশাখের শুরুতে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়। সাগরে ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। এই ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় যথেষ্ট শক্তিশালী বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।এপ্রিলের শেষে অথবা মে মাসের প্রথমে উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। তবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে আম্ফান তা এখনও স্পষ্ট নয়। সাগরে থিতু হলে স্পষ্ট হবে ঘূর্ণিঝড়ের অভিমুখ বা কোথায় আছড়ে পড়তে। মৌসুমের প্রথম সাইক্লোনটি এপ্রিলেই তৈরি হতে পারে। শীঘ্রই বঙ্গোপসাগরে এই মৌসুমের প্রথম সাইক্লোন তৈরি হতে চলেছে। এর জেরে ২৭ এপ্রিল আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরদিন ২৮ এপ্রিল একই অঞ্চলে থেকে তা শক্তি সঞ্চয় করবে। ২৯ এপ্রিল ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ৩০ এপ্রিল গভীর নিম্নচাপে পরিণত হয়ে সমুদ্রের ওপর দিয়ে বইতে শুরু করবে।

‘নর্দান ইন্ডিয়ান ওসেন সাইক্লোন’ এর নামগুলি আটটি দেশ পর্যায়ক্রমে রাখে। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!