ফেনী
বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৪
, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিএনপির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক-বিএনপির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বলেছেন, তারা জামায়াতসহ অন্যান্য সব মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করেছে। নির্বাচন তাদের এজেন্ডা নয়। তারা জঙ্গিবাদ, ধর্মান্ধ ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ডিআরইউ বেস্ট রির্পোটিং অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনু এই আহ্বান জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের মাঝে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টং অ্যাওয়ার্ড’ তুলে দেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সব সময় ঝগড়া চায়। আমরা আসন্ন নির্বাচনে জয়লাভ করলেও তারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল রাখতে চাইবে।’

ইনু বলেন, ‘তারা যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে তারা সবকিছুই পরিবর্তন করে দেবে। শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত দেশের উন্নয়ন তারা থামিয়ে দেবে। দেশের চার মূলনীতি আর থাকবে না। দেশের জাতির পিতা পরিবর্তন হবে। জঙ্গিবাদ ও ধর্মান্ধদের সুদিন ফিরে আসবে।’

হাসানুল হক ইনু বলেন, ‘আমরা কখনো এসব বরদাশত করব না এবং জাতি তা বহন করবে না।’ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য স্থায়ী শান্তির প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!