ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৯
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস : তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটায় আন্দোলনকারীদের নিরাপত্তার শংকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি ছাত্র-ছাত্রীদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন। গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় শহীদ রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজের দু’শিক্ষার্থী বাসচাপায় নিহত হবার প্রতিবাদে বিগত এক সপ্তাহ যাবত নিরাপদ সড়ক প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে স্কুলের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন চালিয়ে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখন শংকিত এই স্কুলের ছাত্র-ছাত্রীকে নিয়ে। কারণ, অতীতে যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করতে পারে, শিক্ষার্থীদের হত্যা করতে পারে, চলন্ত গাড়িতে পেট্রল ছুঁড়ে মেরে মানুষ হত্যা করতে পারে তারা যখন এর সঙ্গে নেমে আসে তখন তারা কি না করতে পারে।’
প্রধানমন্ত্রী এ সময় বলেন, তাঁর কাছে তথ্য রয়েছে গাউসিয়া মার্কেটে স্কুল পোষাক তৈরীর হার অনেক বেড়ে গেছে, পলাশিতে স্কুলের শিক্ষার্থীদের নতুন পরিচয়পত্র তৈরী করা হচ্ছে, মুখে কাপড় বেঁধে, হেলমেট পরে এরা হামলায় অংশ নিচ্ছে। যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিরাট হুমকি।

প্রধানমন্ত্রী রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে ১০টি জেলার ৩শ টি ইউনিয়নের অপটিক্যাল ফাইবার কানেকটিভিটির উদ্বোধনকালে একথা বলেন।
প্রধানমন্ত্রী প্রযুক্তিকে মানুষের কল্যাণে এবং গঠনমুলক কাজে ব্যবহারের আহবান জানিয়ে কোন গুজবে বা মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হবার আহবান জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!