ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বৃষ্টি গেলেই জেঁকে বসতে পারে শীত

নিজস্ব প্রতিবেদক-অগ্রহায়ণের প্রথম দিনে সকাল থেকেই আকাশের মন খারাপ। সারাদিনই ছিল আকাশে ভারী মেঘ। আকাশের মন খারাপের দিনে রোদ ওঠেনি একবারও। বিকাল থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাথে বইছে মৃদু শীতল বাতাস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে এভাবে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি আরও দুই-একদিন থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানা গেছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূল থেকে হাজার কিলোমিটার দূরে থাকা নিম্নচাপটি উত্তর দিকে সমুদ্র উপকূলে অগ্রসর হতে পারে। তাই নিম্নচাপ কেন্দ্রের এলাকায় সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার দেশে বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এ কারণে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুদ বলেন, ‘মধ্যপশ্চিম বঙ্গপসাগরে একটা নিম্নচাপ রয়েছে, যার কারণে সারাদেশে আকাশে মেঘ ও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কম, ফলে অনুভূত হচ্ছে শীত। আর এই সময়টাতে এমনিতেই রাত ও দিনে তাপমাত্রা কম থাকে। বৃষ্টি হওয়াতে তাপমাত্রা আরও কমে গেছে। এই অবস্থা আরও দুই-একদিন থাকবে। তবে কনটিনিউ করবে না। এরপরই শীত ঝেঁকে বসতে পারে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!