ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৭
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ভারতে আরেক কোভিড হাসপাতালে আগুন, নিহত ৭

ভারতের করোনা রোগীদের চিকিৎসা দেয়া আরও একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন।রোববার সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ দুর্ঘটনা ঘটে।এনডিটিভি জানিয়েছেন, শহরের হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সকালে সেখানে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩০ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে সাতজন রোগীর মৃত্যু হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।

এদিকে খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগুনের ঘটনায় ১৫-২০ জন কোভিড রোগী আহত হয়েছেন। এর মধ্যে দুই-তিনজনের অবস্থা গুরুতর।

এর আগে বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে করোনা রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!